×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯৯১৮৭ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লাইফ  ভেরিফিকেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল এগারো টায় উপজেলার মনোহরা দাখিল মাদরাসা চত্বরে
সমাজসেবা অধিদপ্তরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগিদের লাইফ  ভেরিফিকেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উজ্জল হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 
 সিরাজগঞ্জের ঊল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশ রতœ শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতার কথা বলতে গিয়ে উপজেলার দূর্গানগর ইউনিয়ন তথা উল্লাপাড়া সলংগার  উন্নয়নের চিত্র তুলে ধরেন। যোগাযোগ ব্যাবস্থা ও  অবকাঠামো নির্মাণ সামাজিক উন্নয়ন করা সহ বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,  মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat