×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৭৮৪০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৯ সালের তুলনায় এবারের নারী বিশ^কাপে গ্রুপ পর্বে দর্শক উপস্থিতিতি সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এবারের বিশ^কাপ অনেকাংশেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলেও উরেøখ করেছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে প্রকাশিত ডাটা অনুযায়ী গ্রুপ পর্বে ৪৮ ম্যাচে এ পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৩৯ সমর্থক মাঠে উপস্থিত ছিল। চার বছর আগে ফ্রান্সের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের তুলনায় যা ২৯ শতাংশ বেশী। এবারের বিশ^কাপে গড়ে প্রতিদিন ২৫ হাজারের কিছু বেশী দর্শক মাঠে উপস্থিত ছিল। সাধারণত নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় বেশী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
ডানেডিনে কোস্টা রিকার বিরুদ্ধে জাপানের ২-০ গোলের জয়ের ম্যাচটি দেখেছে ৭ হাজারের কম মানুষ। এই ম্যাচটিতে সবচেয়ে বেশী আসন খালি পড়ে ছিল। 
এ পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। প্রাথমিক ভাবে ১.৩ মিলিন  টিকেট বিক্রয়ের লক্স্য ছিল, যা  গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে। 
ফিফা নারী ফুটবল প্রধান সারাই বারেমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমি আত্মবিশ^াসী ফাইনাল পর্যন্ত ১.৯ মিলিয়ন ভক্ত স্টেডিয়ামের গেটে পা রাখবে। টুর্নামেন্ট এখনো পর্যন্ত চমৎকার ভাবে এগিয়ে চলছে। অনেক দিক থেকেই যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সারা বিশ^জুড়ে টেলিভিশন সম্প্রচারের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’
নেদারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচটি আমেরিকায় সবচেয়ে বেশী মানুষ টিভিতে উপভোগ করেছে। 
বারেমান আরো জানিয়েছেন এবারের বিশ^কাপে এটাই প্রমানিত হয়েছে নারী ফুটবল অনেকদুর এগিয়েছে। শীর্ষ দেশগুলোর মধ্যে অনেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। গতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ রানার্স-আপ জার্মানী, ইতালি, ব্রাজিল ও অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা নক আউট পর্বে যেতে পারেনি। তাদের পরিবর্তে শেষ ষোলয় উঠেছে মরক্কো, নাইজেরিয়া, জ্যামাইকা ও দক্ষিণ আফ্রিকা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat