×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৯৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ জেলায় উদযাপিত হচ্ছে। 
দিবস উপলক্ষে আজ শনিবার রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
এদিকে জেলাবাসীর পক্ষে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরানসহ জেলার সব সরকারি দপ্তর প্রধানগণ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় একযোগে জেলার ৬ উপজেলায় ১০০টি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।  বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের উপর স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদসহ সব মসজিদ, কেন্দ্রীয় মন্দিরসহ সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat