×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮২৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে। তাই এক্ষেত্রে জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
রোববার রাজধানীর কারওয়ানবাজার বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) সভাকক্ষে ‘আমদানি-রপ্তানির নিয়ম ও পদ্ধতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, বণিক সমিতি এবং আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য বিএফটিআই এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত ডকুমেন্টেশন, আমদানি-রপ্তানি পদ্ধতি, ব্যাংকিং নিয়মাবলি, শুল্ক আইন, কাস্টমস, মালামালের ছাড়পত্র এবং চালানের জন্য প্রয়োজনীয় বিধি-বিধানের বিষয়ে জ্ঞান লাভ করেন।
কর্মশালায় তপন কান্তি ঘোষ বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং উন্নত বিশ্বে অগ্রসর হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে আন্তর্জাতিক বাণিজ্যে জ্ঞানসমৃদ্ধ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দক্ষ উদ্যোক্তা ও দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন জানান, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিএফটিআই নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএফটিআইয়ের পরিচালক মো. ওবায়দুল আজম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat