×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৭৯৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ‘ওল্ড ঢাকা’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই প্রদর্শনী আয়োজন করা হয়। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রদশর্নীর প্রস্তাবনা ও সংশ্লিষ্ট মডেলগুলো পর্যবেক্ষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেন।
এছাড়াও ‘ওল্ড ঢাকা’ প্রদর্শনীর সাথে সংশ্লিষ্ট ইউএপি স্থাপত্য বিভাগের সহকারি অধ্যাপক নাবিলা ফেরদৌসি প্রদশর্নীর প্রস্তাবনাগুলোর ওপর একটি স্লাইড সো প্রদর্শন করেন। এ সময় পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ইউএপি স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
পরবর্তীতে এক অনুষ্ঠানে ঢাদসিক মেয়রকে  ইউএপি'র স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ড. নবনীতা ইসলাম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জন নিয়ে সংকলিত ‘ইউএপি একোলেডস’ শীর্ষক বই প্রদান করেন। 
এ সময় অন্যান্যের মধ্যে খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়ন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্থাপত্য বিভাগের প্রধান ড. নবনীতা ইসলাম ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat