×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৬৭৬০৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম। 
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, মুছা. নাজমুন নাহার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা-সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। 
এরআগে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম  গোপালগঞ্জ সার্কিট হাউস চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রস্তুতিসভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে জাতির পিতার সমাধিসৌধ ও এর আশপাশের এলাকা নিছিদ্র নিরাপত্তা, নিরাপদ সড়ক যোগাযোগ, নিরাপদ খাবার পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ , হেলিপ্যাড প্রস্তুত রাখা, পবিত্র কোরআন খতম-সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat