×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৬৮৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম তাকে বন্দিদশা থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। 
প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকা সুফিউল আনামকে উদ্ধার করে। ৯ আগস্ট বুধবার বিকেলে তিনি দেশে ফিরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat