×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৬৮১৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুততম সময়ে নগরীর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীদের সমন্বয়ে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার বহদ্দারহাটের হক মার্কেট প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সোহেলের উদ্যোগে রেকর্ড বৃষ্টিতে গৃহবন্দী ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
মেয়র রেজাউল বলেন, করোনা মহামারির সময় যেভাবে সবাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি সেভাবে এবারও কাউন্সিলরদের সাথে নিয়ে পানিতে গৃহবন্দী মানুষদের বাসায় ত্রাণ পৌঁছে দিচ্ছি। 
তিনি বলেন, ‘পিচঢালা রাস্তার সবচেয়ে বড় শত্রু জমে থাকা পানি। প্রবল বর্ষণে নগরীর প্রচুর রাস্তার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তার জরিপ সম্পন্ন করে বুধবার থেকে একমাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। শীঘ্রই আমরা চট্টগ্রামের অন্যান্য সংস্থাগুলোর সাথে বসে চট্টগ্রামের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে করণীয় নির্ধারণ করব।’
চট্টগ্রামে গত ৩০ বছরের মধ্যে এবার রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার শিকার নাগরিকদের মাঝে রোববার থেকে মেয়র রেজাউলের পক্ষে ত্রাণ বিতরণ করছেন কাউন্সিলররা। এছাড়া চসিকের পক্ষ থেকে প্রত্যেক কাউন্সিলরকে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে যা থেকে কাউন্সিলররা জলাবদ্ধতায় সঙ্কটে থাকা নাগরিকদের ত্রাণ পৌঁছে দিচ্ছেন।  ৪ নং চান্দগাঁও ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, লায়ন এম আশরাফুল আলমসহ স্থানীয় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat