×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৭৯৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ সংবিধান অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজের পরিচালনায় পার্টির এক সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
নেতৃবৃন্দ বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
তারা বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ৭৫’র খুনীরা আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিয়ে বিদেশী কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কানন আরা, এডভোকেট এমএ. গনি, আনিসুর রহমান কচি, অশোক ধর, এডভোকেট এম.এ গফুর, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির রানা, মিনহাজউদ্দিন সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য মানিক লাল দাস, রফিক উদ্দিন চৌধুরী, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল, এম.এ মালেক, জয়পুর জেলা সভাপতি মো. নজরুল ইসলাম, রংপুর জেলা কমিটির সভাপতি নৃপেন্দ্র নাথ রায়, খুলনা জেলা কমিটির সভাপতি আহসান হাবিব বুলু, শেরপুর জেলা কমিটির সভাপতি অবনী অনিমেষ, মোবাইলে সংযুক্ত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য যুগল সরকার, মিরা বেগম, সম্পাদকমন্ডলীর সদস্য সমীর চক্রবর্তী, এস.এম মামুন, জুয়েল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম মামুন, আল মামুন রয়েল, এস.এম বাবর, সম্পাদকমন্ডলীর সদস্য তারেক বাপ্পি, কেন্দ্রীয় কমিটির মাহবুবুর রহমান, কনা বেগম, ডা. রোকেয়া বেগম ও এডভোকেট শিরীন সুলতানা।
সভায় দেশের বিভিন্ন জেলা বিশেষ করে বরগুনা, পিরোজপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, শরীয়তপুর, ঝালকাঠি, মানিকগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর, নওগা, ঢাকা জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat