×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৮৮৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর উপজেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ ।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। বসত-বাড়ি, অফিস-আদালতের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ঔষুধ ব্যবহার করতে হবে। ডেঙ্গু হলেও সঠিক চিকিৎসা পেলে মানুষ সহজেই সেরে উঠে। তাই আতংকিত না হয়ে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহন করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat