×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৬৭৫৫১৪৮ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দায় ইউক্যালিপটাস (গাছ) বাগান থেকে এক তরুণ ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর গ্রামের ওই বাগানে মরদেহ দুটি পাওয়া যায়।
এরা হলেন, তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) এবং একই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)। আরিফ ডিগ্রি এবং জনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
স্থানীয়রা বলছেন, আরিফ ও জনির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের কোনো এক সময় দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা বিয়ে করার জন্য কাউকে না জানিয়ে রাতে বেরিয়ে পড়েন। পরে কোনো কারণে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে ইউক্যালিপ্টাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখে থানায় খবর দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বলেন, ‘পরিবার থেকে হয়তো তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়া হয়নি। এ কারণে তারা আত্মহত্যা করেছে।’
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ। সার্বিক বিষয় তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat