×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৭৭১৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে মোট ৩১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসব অনুদান বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।এ উপলক্ষে শহরের উপজেলা সড়কে সংসদ সদস্যের বাসভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী নানানভাবে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বামী পরিত্যক্তা নারীর ভাতাসহ নানা ধরনের ভাতা চালু আছে। সমাজসেবা কার্যালয় থেকে কিডনী রোগ, ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় সরকার অনুদান দেন। সরকার নানাভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্ঠা করছেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী প্রমুখ।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিল থেকে ১৫জনের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকা, ইসরাত জাহান নামে একজন জাতীয় ভলিবল দলের নারী খেলায়ারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৬৩ জনের মাঝে সংসদ সদস্যের স্বেচ্ছাতহবিল থেকে দুই লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat