×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস এবং গেজেট প্রকাশিত হয়েছে’ বলে যে খবর বা গুজব প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিষয়ে ভূমি মন্ত্রণালয় আজ রোববার সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে’ মর্মে একটি ভুয়া খবর বা গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এছাড়াও একটি ‘ভুয়া গেজেট’ অনলাইনে শেয়ার করা হচ্ছে। এই ধরনের ভুয়া খবর বা গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ সকলকে অনুরোধ জানানো হয়েছে। 
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত তথ্য হচ্ছে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রস্তুত ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। আর আইন প্রণয়নের ঘটনা জাতীয় জীবনে উল্লেখযোগ্য সংবাদ, যা সাধারণত দেশের সকল ধরনের জাতীয় গণমাধ্যমে খুবই গুরুত্বের সাথে সম্প্রচারিত ও প্রকাশিত হয়। এছাড়াও, নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট সকল সরকারি পোর্টালেও প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ 'ভূমিসেবা (Land Service) ফেসবুক পেজে (www.facebook.com/land.gov.bd) কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করে ভূমি সংক্রান্ত তথ্য জানা যাবে এবং ভূমি সেবা গ্রহণ ও  ভূমি বিষয়ক অভিযোগ জানানো যাবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া খবর বা গুজব ইন্টারনেটে কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat