×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৭২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার সদর উপজেলায় আজ ১২টি ইউনিয়ন, সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ও একযোগে সচেতনমূলক র্যা লি ও লিফলেট বিতরণ এবং মশক নিধন অভিযান শুরু হয়েছে। 
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 
এর আগে, সদর উপজেলার সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক র্যা লি অনুষ্ঠিত হয়। 
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, সদর উপজেলার ১২ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নয় দিনব্যাপী মশার ওষুধ ছিটানো হবে। এজন্য ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে ফগার মেশিন ও মশা মারার ঔষধ দেয়া হয়েছে। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একদিন করে এ কার্যক্রম চলবে। তিনি জানান, সদর উপজেলার মাসিক উন্নয়ন সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ও পৌরসভার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 
মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat