×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যদি তিনি ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হন, তবে তাকে ক্ষমা করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্টের ক্ষমতাবলে বাইডেন নিজের ছেলেকে ক্ষমা করে দেবেন কি না, মার্কিন গণমাধ্যমে এমন জল্পনার জবাবে এ কথা বলেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের।
দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনের সাজা হবে। প্রেসিডেন্ট বাইডেন তার ছেলের সাজা ক্ষমা বা সাজা কমিয়ে দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে কারিন জিন পিয়ের এ কথা বলেন। আদালতে হান্টার বাইডেন অভিযুক্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজ স্পষ্টভাবে তার অবস্থান জানাল। মার্কিন আদালতে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন হান্টার। মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়। 
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার ফেডারেল আদালতে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা। ক্ষমতা থেকে সরাতে বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণার দুই দিনের মাথায় আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হলেন ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দেন। বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করে তিনি জেনে ও সজ্ঞানে কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী ও আসক্ত ছিলেন না মর্মে মিথ্যা বিবৃতি দেন, যা বেআইনি। 
দেশটির আইন অনুযায়ী, হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা অভিযোগ তিনটির মধ্যে দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে। ২০১৭-১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার কর দেননি বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগে দোষী হলে তার এক বছর কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat