×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৭১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনে দিতে পারেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগণ ভাল করেই জানেন।
শ ম রেজাউল করিম  আজ তার নির্বাচনী এলাকা পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১ টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. গোলাম কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ।
এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলার উদ্বোধন করেন। ১১টি স্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, জেলার বেকুটিয়া সেতুসহ এই এলাকার গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন নির্মাণ করেছেন।
তিনি বলেন, সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে, তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর নেতৃত্ব অব্যাহত রাখতে হবে।
এর আগে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নাজিরপুর উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat