×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৮৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। রোডমার্চের নামে যাতে কোন নৈরাজ্য সৃষ্টি করা না হয়।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা’র সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ কিংবা যেকোনো মার্চই করতে পারে। তবে আমি দোয়া করি, তাদের এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। তারা যেন শান্তিপূর্ণ উপায়ে এ রোডমার্চ কর্মসূচি চালিয়ে যায়।
নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়া বা নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, তাদের যা যা করণীয় শান্তিপূর্ণভাবে করুক। বিএনপি নির্বাচনের পথে আসলে তাদের অভিনন্দন জানাবো।
আগুন কিভাবে লেগেছে তার জন্য মার্কেট কমিটিকে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কিভাবে আগুন লেগেছে সেটি বের করবেন। কি দুর্বলতা ছিল? কি দুর্বল দিকগুলো ছিল?
ব্যবসায়ীদের উদ্দেশ্যে নানক বলেন, যার যেখানে দোকান ছিল সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে। এখানে আমরা আকাশ কুসুম কল্পনা করতে চাই না। ছয় তলা, নয় তলা, ১৪ তলা মার্কেট কবে হবে। এই ভরসার জোরে মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারে না। দোকান মালিক, দোকানদাররা যা চাইবেন তাই হবে এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। মার্কেটটা হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গিয়েছে, আমাদের হৃদয় পুড়ে গিয়েছে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat