×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
"শেখ হাসিনার মুলনীতি গ্রাম শহরের উন্নতি" শিরোনামে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।  নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  সন্মানীত অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব সালাহউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,  মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার নাইছ, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানী, কির্ত্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ।
এ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ, সদর উপজেলা পরিষদ, নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের স্টল সমূহে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat