×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৭৯১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই থানা পুলিশের সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ। সভায় শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat