×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৫০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন।
বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে। অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি রুশ কূটনীতিক ২০টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা করেছেন। 
এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। করোনা মহামারির পর এই প্রথম কোন প্রকার স্বাস্থ্যবিধি ছাড়াই এবারের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহ চলছে। 
তবে ভিডিও কনফারেন্সের সুযোগ নিয়ে কাউকে এই সম্মেলনে অংশ নিতে দেয়া হচ্ছে না।
তিনি আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat