×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৬২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, আমরা কাউকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসতে বাধা দিব না। আমরা চাই সকলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন। যদি কোন দল নির্বাচনে আসে আমরা তাদের স্বাগত জানাই। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
নাছিম আজ বুধবার  বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে বাংলার মানুষের কাছে তাদের জবাব দিতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে সেই ক্ষমতায় আসবে। নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে, সরকার নির্বাচন পরিচালনা করে না। 
তিনি বলেন, একটি দল রাজনীতির নামে বিদেশীদের কাছে ধর্ণা দেয়, প্রতিদিন  নালিশ করে। বিদেশি প্রভুদের কাছে তারা দেশ ও দেশের মানুষের নামে মিথ্যাচার করে। তারা দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। আমাদের পবিত্র সংবিধানকে তারা দ্বিখন্ডিত করতে চায়। তারা তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশের উপর আঘাত হানতে চায়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজুউদ্দিন আহমেদ রাজু এমপি, সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) নজরুল ইসলাম এমপি, ডাঃ আনোয়ারুল আশরাফ খান ও জহিরুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat