×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৯৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোক্তা পর্যায়ে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৭ টাকা নির্ধারণ করে মাইকিং করেছে জেলা প্রশাসন । সংশ্লিষ্টরা জানিয়েছেন,বুধবার জেলার ৬৯ ইউনিয়ন ও ২টি  পৌরসভায় একযোগে এই মাইকিং চলে। একই সাথে হিমাগারের স্টক নিয়েও  মনিটরিং করা হচ্ছে। হিমাগার মালিকদের নিয়ে জেলা প্রশাসন বৈঠক করে খুচরা ও পাইকারি পর্যায়ে দামের সমন্বয় করেছে। 
জেলাপ্রশাসন সূত্রে জানাগেছে,মুন্সীগঞ্জে এখনো ২ লাখ ৬ হাজার ৩৫৫মেট্রিক টন আলু মওজুদ রয়েছে। এর মধ্যে প্রায় ৭৭ হাজার মেট্রিক টন বীজ আলু আছে। 
জেলা প্রশাসক আবুজাফর রিপন জানান, তিনদিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে। হিমাগারগুলোতে বুধবার ৫৬ হাজার বস্তা আলু বাজারজাত করা শুরু হয়েছে। পুরো বিষয়টিই কঠোর নজরদারিতে রাখা হয়েছে।  
এরআগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে এতে আরও অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুদুল আলম। 
এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন রিভারভিউ হিমাগারের মালিক ও পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় হিমাগার মালিক ও  আলু ব্যবসায়ী।
এতে আরও উপস্থিত ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক প্রমুখ।
সরকারের বেঁধে দেওয়া দামে খুচরা ও হিমাগার পর্যায়ে আলু বিক্রি নিশ্চিত করতে বাজার ও হিমাগারগুলোতে একযোগে তদারকি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর  রিপন আরও জানান, আলু নিয়ে কোনরকম অসঙ্গতি সহ্য করা হবে না। 
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান জানান, সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়। এছাড়া মনিটরিং টিম আলুর বাজার ও হিমাগার মনিটরিং করছে। 
ইউনিয়ন পরিষদগুলোতে খোঁজ নিয়ে জানাযায়, মাইকিং চলছে হাট-বাজার এবং গ্রামে। আর জেলার সবকটি সচল হিমাগারেই আলু বাজারজাত নিয়ে চলছে কর্মব্যস্ততা। 
সদর উপজেলার গুহেরকান্দি গ্রামের আরতদার শহীদুল্লাহ ব্যাপারী জানান, তার ৩২শ’ বস্তুা আলু মওজুদ ছিল।  
এখনো হিমাগারে আছে ১৭শ’ বস্তা। তবে ডিসেম্বরের প্রথমেই নতুন আলু আসবে। তখন এই পুরনো আলু নিয়ে চ্যালেঞ্জ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat