×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৭২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।
সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে এক বৈঠকে ওয়াং ই আলাপকালে রুশ নেতাকে আগামী মাসে চীন সফরের আমন্ত্রণ জানালে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেন।ওয়াং বলেন, বিশ্ব দ্রুত বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে।’ খবর এএফপি’র।
বেইজিং-এর বার্তা সংস্থা সিনহুয়া’র একটি ইংরেজি উচ্চারন অনুসারে ওয়াং বলেছেন, ‘অর্থনৈতিক বিশ্বায়ন বহুমূখী মেরুকরণের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। একতরফা পদক্ষেপগুলো কখনোই টেকসই হয় না এবং আধিপত্যবাদও জনপ্রিয় নয়।
তিনি আরো বলেন, ‘উভয় পক্ষকেই তাদের বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা জোরদার করতে হবে। তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে এবং ন্যায্যতা ও ন্যায়বিচারের মাধ্যমে আন্তর্জাতিক শৃঙ্খলাকে উন্নীত করার জন্য নতুন প্রচেষ্টা চালাতে হবে।’
পুতিন জবাবে ওয়াংকে বলেন,‘আমাদের অবস্থান একটি বহুমুখী বিশ্বের উত্থানের সাথে মিলে যায়।’
চীন ও রাশিয়া একে অপরকে কৌশলগত মিত্র হিসেবে বর্ণনা করে উভয় দেশ প্রায়ই তাদের সীমাহীন অংশীদারিত্ব এবং অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার কথা বলে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর তারা আরও কাছাকাছি আসে।
ক্রেমলিন তার ইউক্রেন আগ্রাসন শুরু করার পর চীনের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করেছে, যা মস্কোকে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মধ্যে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat