×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৬৮০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার পলিটিক্যাল ব্যুরোর প্রেসিডিয়ামের নির্দেশনায় এর বৈঠকে তুলে ধরা কোরিয়ান ওয়ার্কাস পার্টির (ডব্লিউপিকে) কেন্দ্রিয় কমিটির বিভাগীয় প্রধান কিম সং ন্যামের মূল্যায়ন অনুযায়ী, দেশটির নেতা কিম জং উনের রাশিয়ায় সফল সফর দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগতভাবে নতুন উচ্চতায়’ নিয়ে গেছে, ‘নতুন সময়ের দাবি পূরণ করেছে এবং বিশ্বের রাজনৈতিক পরিবেশে মৌলিক পরিবর্তন এনেছে।’ গত ২০ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বেতার কেন্দ্র ভয়েস অব কোরিয়া জানায়, ‘তিনি উল্লেখ করেছেন যে এ সফর কোরিয়ান-রাশিয়ান সম্পর্ককে বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী কৌশলগত নতুন উচ্চতায় নিয়ে এসেছে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবেশকে মৌলিকভাবে পরিবর্তন করেছে।’
বেতার কেন্দ্র আরো জানায়, ‘প্রতিবেদনে উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফরের গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে এবং দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের  প্রতিশ্রুতিবদ্ধ পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে। এতে বলা হয়, উত্তর কোরিয়ার নেতার রাশিয়া সফর কাক্সিক্ষত ফলাফল অর্জন করেছে।
দেশটির নেতা ১২ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়া সফর করেন। এ সফরকালে তিনি ভোস্তোচনি স্পেসপোর্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন এবং দেশটির দূরপ্রাচ্যের বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat