×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৯০৪৯৪ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর আত্রাই উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠের প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি ওয়াব হোসেন মন্ডল ।  অনুষ্ঠানে উপজেলা  কৃষক লীগ সভাপতি মোঃ- আকবর আলী  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কৃষক কৃষি পণ্যের নায্য মূল্য পাচ্ছেন। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সার-তেলের সংকট হয়না। বিএনপি সরকারের মত কাউকে  সারের জন্য  গুলি খেয়ে মরতে হয়নি। কৃষক যেনো এক ছটাক জমি অযথা ফেলে নারাখে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। এসময় বিএনপি-জামাত জোট নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি। সম্মেলনে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক খুরশেদ আলম,এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহাজামাল, দপ্তর সম্পাদক আক্তার আলী, বিশা ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ আ’লীগ পরিবারের সদস্য বক্তব্য রাখেন।
পরে জহুরুল ইসলাম সভাপতি ও আক্তার আলীকে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat