×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৬৮১৬২ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর আত্রাইয়ে মো.আবুল হোসেন(৫২)নামের এক শিক্ষককে এলোপাতাড়ি কুপিয়ে দু'পায়ের রগ কেটে দিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।  
আজ ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেল আনুমানিক সারে তিনটার পর উপজেলার আত্রাই সিংড়া রোডের মালিপুকুর বাজারের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটায় দূর্বৃত্তরা । ঘটনার পর থেকে ওই এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহত আবুল হোসেন উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক।
জানা যায়, আবুল হোসেন প্রতিদিনের ন্যায় স্কুল শেষে বিহারীপুর বাড়ীতে ফিরছিলেন। আত্রাই-সিংড়া রোডের মালিপুকুর বাজারের উত্তরপার্শ্বে আসা মাত্র  উঁতপেতে থাকা ১৫/২০ জনের দুর্বৃত্তরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দ্বারা দু' পা কর্তন এবং হাতের বিভিন্ন যাইগাতে আঘাত করে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন আবুল হোসেনকে  উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কে বা কারা মেরেছে এমন প্রশ্নের জবাবে প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বললেও পরবর্তীতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে জানান আহত আবুল হোসেন।
জগদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, স্কুল ছুটি হলে শিক্ষকেরা যার যার মত বাড়ী চলে গেলে স্কুলেই নামাজ শেষে বাজারে গিয়ে ভ্যান চালকের মুখে আবুল হোসেনের আহত হবার ঘটনা শুনতে পাই।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিকেল আনুমানিক ৪টা দশ মিনিটে গুরুতর জখম অবস্থায় আবুল হোসেনকে ভ্যানেকরে নিয়ে আসা হয় হাসপাতালে। তাঁর দুই পায়ের জখম মারাত্বক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ  (ওসি)তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। ঘটনার কারন ও দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat