×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খোলামেলা বা অদ্ভুত পোশাক পরে নানা কাণ্ড ঘটান অভিনেত্রী বা ভাইরাল উরফি জাভেদ। কখনও ক্যামেরার সামনে চলে আসেন, কখনো সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করে চর্চায় থাকেন তিনি। তবে এবার খবরের হেডলাইনে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উরফির দুইটি ছবি ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একজন পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে কোনো ছবিতেই ওই পুরুষের মুখ দেখা যাচ্ছে না। একটিতে ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। আর অন্যটি ঘোলা করা।
ছবিতে আরও দেখা যায়, উরফি ও তার সঙ্গীর সামনে আগুন জ্বলছে। চারপাশে ছড়ানো ফুল। ছবি থেকে এটি স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা। সাধারণত বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পূজার প্রচলন আছে।
এ সময় উরফি গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ওড়না। খুব কমই এমন পোশাকে দেখা যায় উরফিকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখে নেটিজেনদের মনে একই প্রশ্ন- তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন উরফি? যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে তিনি ডিভা বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছে। উরফি ফ্যাশনেবল এবং সাহসী পোশাকের জন্য বেশ পরিচিত। যদিও এ ধরনের পোশাকের জন্য প্রায়ই ট্রল হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat