×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭৯৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজকের প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার সম্প্রসারণ করেছেন। 
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সিংড়ার জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউটের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইন্সটিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এম সাইদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সংবিধানে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাকে অন্তর্ভুক্ত করেন। বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষার ব্যয় কোন খরচ নয়, বিনিয়োগ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। 
শেখ হাসিনা’র নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ-এই চারটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। আজকের তরুণ প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
পলক বলেন, সিংড়াতে হাইটেক পার্ক, টিটিসি এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শেষ হয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষের পথে। প্রযুক্তি নির্ভর চারটি প্রতিষ্ঠান ছাড়াও দুইটি সরকারি কলেজ, তিনটি অনার্স কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সিংড়া এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat