×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৭৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অনেকদিন ধরেই বলিপাড়ায় চর্চিত নাম অনন্যা পান্ডে-আদিত্য রায় কাপুর। শুধু তাই নয়, এই জুটির প্রেম নিয়ে দারুণ চর্চা রয়েছে নেটদুনিয়াতেও। তাদের একসঙ্গে কোথাও দেখতে পাওয়া বা কোনো ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। তবে এবার আর বিষয়টিকে প্রেমে আবদ্ধ রাখছেন না তারা। কবে বিয়ের পিঁড়িতে বসবেন আদিত্য-অনন্যা সেই প্রশ্ন এখন সবার মনে।
এদিকে নিজেদের প্রেম নিয়ে তেমন লুকোচুরি না করলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেন কেউই। তবে কিছুদিন আগে বিয়ে প্রসঙ্গে অনেকটাই খোলামেলা কথা বলেন অনন্যা। যদিও নিজের পছন্দের তালিকায় আদিত্য ছাড়া আরও ৪ তারকার না যুক্ত করেছেন তিনি। যা নিয়ে নতুন করে নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে তাকে।
এক সাক্ষাত্কারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, যদি কখনও তার স্বয়ম্বর সভার আয়োজন করা হয় তাহলে সেখানে কারা থাকবেন? উত্তরে ৫ জন অভিনেতার নাম উল্লেখ করেন অনন্যা। অনন্যার তালিকায় ছিল বিজয় দেবেরাকোণ্ডা, রণবীর সিংহ, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রায় কাপুরের নাম। এদের মাঝে ‘লাইগার’ সিনেমা মুক্তির আগে দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে। আর বর্তমানে আদিত্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
তবে প্রেম যার সঙ্গেই করুক না কেন, বিয়ে হয়তো অন্য কাউকে করবেন অনন্যা।—এমন ভাবনা থেকে অনেকেই নেতিবাচক মন্তব্য শুরু করেছেন অন্তর্জালে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখে কুঁলুপ এঁটে আছেন অনন্যা! অন্যদিকে শিগগিরই মুক্তি পাবে অনন্যার ‘খো গয়ে হম কহাঁ’ সিনেমাটি। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat