×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৮৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান  পাওয়া যায়নি। শনিবার  ভোর ৬টার দিকে দুর্ঘটনাস্থলের ৩০০ মিটার দূরের রমজানবেগের কাছে নদী তীরে ভেসে উঠা নিখোঁজ সুমনা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে।  তবে তার দুই শিশু কন্যাসহ অপর নিখোঁজদের সন্ধান মিলেনি।
বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ শনিবার দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত এবং ঘাতক বাল্কহেট আটক করতে পারেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, বালু কাটার কারণে নদীর তলদেশ ক্ষতবিক্ষত। পানির গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত।  
এদিকে স্বজনরা পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের অনেক সদস্য ও শুভাকাঙ্খীরা ট্রলার নিয়ে মেঘনা চষে বেড়াচ্ছে। স্বজনারা ক্ষোভ করে বাল্কহেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
১১ যাত্রী চালকসহ মোট ১২জনকে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে দুর্ঘটনাস্থল থেকে চারিদিকের ৭ কিলোমিটার জুড়ে অনুসন্ধান চালাচ্ছে ডুরীরা। এর মধ্যে চালকসহ ৬ জনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে ।এখনো নিখোঁজ রয়েছে ৫ জন। এরমধ্যে চারজনই শিশু।  
উল্লেখ্য শুক্রবার সন্ধ্যার পর মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জের কাছে মেঘনা নদীতে বালুবাহী একটি নৌযানের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat