×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৯০১৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করায় একে ‘সাধারণ প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছে রুশ দূত আনাতোলি আন্তোনভ।
যুক্তরাষ্ট্রে রাশিয়ার এই রাষ্ট্রদূত আরো বলেছেন, ওয়াশিংটন রাশিয়ার দূতদের বহিষ্কারের সিদ্ধান্তের পক্ষে কোন যুক্তি দেখাতে পারেনি।
তিনি বলেন, আমি নিশ্চিত করে বলছি কয়েকদিন আগে মার্কিন কর্তৃপক্ষ ওয়াশিংটন ডিসিতে রুশ দূতাবাসের দু’জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়ে আরেকটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বার্তা সংস্থা তাস’র প্রতিনিধিকে শুক্রবার বলেছেন, সম্প্রতি মস্কো মার্কিন কূটনীতিককে বহিষ্কার করায় আমরাও একই পদক্ষেপ নিয়েছি।
গত ১৪ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে, মস্কোয় মার্কিন দূতাবাসের দুজন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মস্কো ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই প্রেক্ষিতে আনাতোলি আন্তোনভ মস্কোতে মার্কিন দূতাবাসের কর্মচারীদের পক্ষ থেকে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে ক্ষুন্ন করার যে কোন প্রচেষ্টার উপযুক্ত জবাব দেয়ার বিষয়ে মার্কিন পক্ষকে সতর্ক করেছেন।
তিনি বলেন, বহিষ্কৃত আমেরিকানরা মূলত: অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে দূর্বল করার চেষ্টা করছিল।
এই ধরনের কাজের উপযুক্ত জবাব দেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat