×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৭৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ ) জেলায় ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তার  চেক।
আজ শনিবার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে  জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্ব অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক জুলফিকার আলী, সহকারি কমিশনার রন্টি দাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।  
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও বিশেষ অতিথি  জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত  গোপালগঞ্জ জেলার ৩০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা  করে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন।  
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন,  ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীন  আর্থিক সহায়তার  চেক  পেয়ে রোগীরা উপকৃত হচ্ছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat