×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৯৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তন এবং উন্নয়নের ধারবাহিক পথ পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের উন্নয়নে প্রয়োজন একটি আদর্শ সরকার এবং শাসন ব্যবস্থা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক এবং আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবো।
প্রতিমন্ত্রী পলক আজ নাটোরের সিংড়ায় উন্নয়ন পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জনসাধারণ গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনাকে পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার কারনে দেশের শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, কৃষিসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের আবেগ, অনুভূতি উপলব্ধি করে দেশে অভুতপূর্ব উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। উন্নয়নের ধারায় সারাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা এক সময় মানুষের কাছে অলীক স্বপ্নের মত থাকলেও এখন তা বাস্তব।
প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম প্রশংসিত। উন্নয়নের পাশাপাশি যে কোন বৈশ্বিক সংকট মোকাবেলার সক্ষমতা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।
তিনি বলেন, তৃণমূলের উন্নয়নের পাশাপাশি পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারিত টার্মিনালের মত মেগা প্রকল্প এখন দৃশ্যমান। এসব প্রকল্পের সুফল হবে সুদূরপ্রসারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat