×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৬৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি পোশাক শিল্পে সহযোগিতা সম্প্রসারণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার এনবিআরের সদস্য (কর) মো. নাজমুল করিমের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান। এসময় এফবিসিসিআই সহসভাপতি এবং বিজিএমইএর সাবেক পরিচালক মুনির হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের পোশাক রপ্তানির উপর বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাবসমূহ এবং পোশাকখাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করে শিল্প পরিচালনা করার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়। 
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে পোশাকের উপর ভোক্তারা ব্যয় হ্রাস করেছেন, ফলে পোশাকের অর্ডার কমেছে এবং রপ্তানি হ্রাস পেয়েছে। উপরন্তু, ফ্যাশন শিল্পে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য স্বল্পতম লিড টাইমের চাহিদা ক্রমবর্ধমানভাবে বেড়েছে। 
এই রকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে বিজিএমইএ সভাপতি এনবিআরের পরিষেবাগুলো আরও দ্রুত প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
তিনি বলেন, জাহাজীকরণে বিলম্ব হলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে, যা শেষ পর্যন্ত শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে প্রভাবিত করবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat