×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৬১৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের বিপক্ষে যারা লড়বে তাদের বিরুদ্ধেই আন্দোলন। যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিবে সন্ত্রাস করবে, দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই সন্ত্রাসীদের প্রতিহত করবে। 
আজ বৃহস্পতিবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে আরেক ধাপ এগিয়ে যাবে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে দেশ জাতির পিতার সোনার বাংলাদেশে পরিনত হবে।
মাদারীপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন, বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে চলবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমেই হয়, দেশের মানুষ তার হাতেই নিরাপদ মনে করে। 
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat