×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৫১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত' এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচি উদযাপন করে।
আজ রোববার সকাল সাড়ে ৯ টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে  ৭ স্টেপে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করেন ইপিআরসি কর্মকর্তা সুমন হাসান খান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রা খেন  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন।
অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ,  গোপালগঞ্জ  পুলিশ সুপারের প্রতিনিধি আশরাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার লাবনী রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই'র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি  সঞ্চালনা  করেন ইপিআরসির এরিয়া ম্যানেজার মোঃ ফারুক হোসেন।
বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া, ৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ, ২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব।  হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat