×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে আজ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার  বেলা ১১টায়  বাঘাইছড়ি উপজেলার কাঁচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌরসভা মেয়র জমির উদ্দিন প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়, সারাদেশে আমরা উন্নয়ন কাজ করতে পারি। প্রধানমন্ত্রীর হাত ধরে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে  তিনি সবাইকে আহবান জানান।
মতবিনিময় সভায় বাঘাইছড়ি উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat