×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৬৭৬১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুজিব:একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম  ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে। 
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন  তিনি। 
আজ রাজধানীর যমুনা ফিউচারপার্কের সিনেপ্লেক্সে ছবিটি দেখে আইসিটি প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ব্যক্তিত্ব এবং নেতাকে ধারণ করা খুবই কঠিন। বঙ্গবন্ধুর ভূমিকায় সেই কঠিন কাজটি আরিফিন শুভ খুব সফলভাবেই ধারণ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান বিরাট। তিনি পর্দার অন্তরাল থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হতে অনুপ্রেরণা দিয়েছেন। ইতিহাসের বাঁকে বাঁকে তাঁর ভূমিকা রয়েছে। 
তিনি আরো বলেন, এই বায়োপিক পাঁচ দশকে একটি দেশ ও জাতিকে স্বাধীনতা উপহার দেওয়া, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অসামান্য ত্যাগ, বঙ্গবন্ধুর নেতৃত্ব ধাপে ধাপে গড়ে ওঠা এবং বঙ্গবন্ধু যেভাবে হিমালয়সম ব্যক্তিত্বে পরিণত হন সেটাকে খুব সফলভাবে ধারণ করতে পেরেছে। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থ দেশ ও জাতিকে উপহার দিয়েছেন- এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিন্তু অনেক না বলা কথা, অনেক অজানা ইতিহাস আমরা মুজিব একটি জাতির রূপকার এই সিনেমার মাধ্যমে দেখতে পেলাম।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল আরেফিন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম আরো অনেকে চলচ্চিত্রটি উপভোগ করেছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat