×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৫৬০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বখতিয়ার সিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুম্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। তারা সেখানে কিছুক্ষণ নীবরে দাড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূর জন্য।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখন।
এসময় নোয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন শিবলুসহ কায্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat