×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৬৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
'আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জয়পুরহাটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী । জয়পুরহাট বিআরটিএর মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দারের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুস সবুর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পুলিশ পরির্দশক মোহাঃ রুহানি (পিপিএম নিরস্ত্র), মোটর মালিক গ্রুপের উপদেষ্টা গোলাম হক্কানী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমূখ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত পোষ্টারে মিলনায়তন সুজজ্জিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ' আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি' জেব্রাক্রসিং করলে ব্যবহার, নিশ্চিত হবে নিরাপত্তা সবার" চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat