×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৪৬৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান হাসপাতালে ভর্তি। কয়েক দিন আগেই অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে। এ কারণে মুম্বাই শহরে নাকি শ্বাস নেওয়া যায় না। 
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী হিনা খান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে তার একটি ছবি পোষ্ট করেছেন। ছবিতে হিনা হাসপাতালের পোশাক পরা ও উঁচু করে বাঁধা পনিটেল।
হাসিমুখের সে ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘খুশি ও ভালবাসা ছড়িয়ে দিন। আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছেন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিন।’ তবে হিনার এই পোষ্ট থেকে তার কী অসুখ হয়েছে সে সম্পর্কে এখনও জানা যায়নি।
এক দশকেরও বেশি সময় ধরে হিনা ছোট পর্দায় কাজ করছেন। বড় পর্দাতেও কিছু কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকাতে নিজের নাম লিখিয়েছেন হিনা খান। 
সম্প্রতি হিনার সিনেমা ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ জায়গা করে নিয়েছে অস্কার লাইব্রেরিতে। তা-ও কম সম্মানের বিষয় নয়। আগামী ৬ অক্টোবর আমেরিকায় মুক্তি পাবে হিনার এই ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat