×
ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৩৪৩৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের গ্রামীণ এলাকায় পানি ব্যবস্থাপনার উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও সংস্থাটির মধ্যে আজ একটি ঋণচুক্তি সই হয়েছে।
এছাড়া নেদারল্যান্ড সরকারের ১৭ দশমিক ৬০ মিলিয়ন ডলারের অনুদান সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। এই অনুদান উদ্ভাবনমূলক কাজের ক্ষেত্রে অর্থায়নে ব্যবহার করা হবে।এডিবি অনুদান পরিচালনার দায়িত্ব পালন করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান বাংলাদেশ সরকার এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এডিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ‘জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় ক্ষুদ্র পর্যায়ে পানি ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তার জন্য বাঁধ নিমার্ণ ও টেকসইকরণ,পানির প্রবাহ বাড়াতে নদীর চ্যানেলের গভীরতা বাড়ানো, বিদ্যুৎচালিত আধুনিক সেচ পাম্প প্রদান ও উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করার ক্ষেত্রে ঋণের অর্থ ব্যয় করা হবে। 
এছাড়া একটি কৃষি সম্পর্কিত প্রকল্পের আওতায় ৩৮০,০০০ পরিবার বিশেষ করে মহিলা ও প্রন্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য উন্নত কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিপণন সহজ করার ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat