×
ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী বলসোনারোর ছেলে ফ্লাভিও সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে হতাহত ৬৫ ক্যাম্প ন্যু সংস্কারকাজে নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি বার্সেলোনার ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৮২৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন বৃহস্পতিবার বলেছে, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে জলবায়ু নিয়ে আলোচনা ‘ফলপ্রসু’ হয়েছে। দুবাইতে কপ২৮ শীর্ষ সম্মেলনের আগে বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী এ দুই দেশের মধ্যে বৈঠকের পর বেইজিংয়ের পক্ষ থেকে একথা বলা হলো। খবর এএফপি’র।
বেইজিংয়ের বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এবং চীনের জলবায়ু বিষয়ক দূত জি জেনহুয়ার মধ্যে আলোচনা বুধবার ‘সফলভাবে শেষ’ হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, এ বৈঠকে দুই পক্ষ ‘বিস্তৃত পরিসরে আন্তরিকভাবে তাদের মতামত বিনিময় করেন এবং তারা জলবায়ু পরিবর্তনে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন কর্মপ্রক্রিয়া উন্নয়নে ইতিবাচক ফলাফল অর্জন করেছেন।’
মন্ত্রণালয় আরো জানায়, বেইজিং এবং ওয়াশিংটন ‘কপ২৮ সম্মেলনের সাফল্যের জন্য যৌথভাবে চাপ দিতে সম্মত হয়েছে।’
কপ-২৮ শীর্ষ সম্মেলনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে একত্রিত হবেন। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার জন্য ঐকমত্য গড়ে তোলা।
বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইডের সর্বোচ্চ নির্গমন এবং ২০৬০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat