×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৪৬১৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘পুষ্পা’র দৌলতে অভিনয় দুনিয়ায় বর্তমানে বেশ পরিচিত মুখ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সংলাপ নিয়ে প্রকাশ্যে খোঁচা দিয়েছেন অনসূয়া। আর তাই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি অভিনেতার ভক্তরা। অনেকে তাকে ‘আন্টি’ বলেও কটাক্ষ করেন। এমনকি ‘আন্টি’ শব্দটিকে রীতিমতো এক্সে (টুইটার) ট্রেন্ডে পরিণত করেন তারা। এবার ‘আন্টি’ বলাতেই বেজায় চটেছেন অনসূয়া।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ সাফ জানিয়েছেন এবার তাকে কেউ আন্টি বললে, তিনি তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের করবেন।
নিজের বক্তব্য স্পষ্ট করে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, ‘শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাকে আন্টি বললে অসুবিধা নেই। কিন্তু যারা একই বয়সী তারাও ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করছেন এর অর্থটা অসম্মানজনক বলে মনে করেন তিনি।
অনুসূয়ার কথায়, ‘আমি জানি না ট্রোলাররা মুখোমুখি হয়ে তাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।’
এছাড়া অনুসূয়া মনে করেন তাকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন।এদিকে এই মুহূর্তে তার হাতে কোনও ছবি নেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। চ্যালেঞ্জিং চরিত্রেই তিনি কাজ করতে আগ্রহী।
‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, ‘ফ্ল্যাশব্য়াক’,  ‘মাইকেল’, ‘খিলাড়ি’ সহ দক্ষিণের একাধিক সিনেমায় অভিনয় করেছেন অনসূয়া। অভিনয় করেছেন টেলিভিশনের পর্দাতেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat