×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৩৫১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পিতা-মাতা, অভিভাবকদের মানসিক চাপ কমিয়ে তাদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
বিএসএমএমইউ-এর পাবলিক হেলথ এবং ইনফোরম্যাটিক্স বিভাগ ‘ইমপ্রুভিং সাইকোলজিক্যাল ওয়েলবিং থ্রেুা স্ট্রেস রিডাকশন এমোং পেরেন্টস হ্যাভিং চিলড্রেন উইথ নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডার: এ মাল্টি-প্রোংগ্ড ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করছে।
গবেষণার পরিচালনা কমিটির দ্বিতীয় সভা আজ বিশ্ববিদ্যালয়-এর শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও প্রিভেন্টিভ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো আতিকুল হক, শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতিমা, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ড, ডা. মাযহারুল মান্নান, ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন, ডা. সেলিম মাহমুদ চৌধুরী, বিএসএমএমইউ’র ডা. মারুফ হক খান, এবং পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 
গবেষণাটির কো-ইনভেস্টিগেটর ডা. মারিয়াম সালওয়া গবেষণার তথ্য-উপাত্ত এবং পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় গবেষণার সামগ্রিক অগ্রগতি আলোচনা এবং পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat