×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৪৫৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আজ থেকে চার দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 
প্রশিক্ষণের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। 
তিনি বলেন, ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত বাধা থাকবে। সেই বাধা-বিপত্তি অতিক্রম করে ব্যবসা পরিচালনা করার মানসিকতা থাকতে হবে। এফ-কমার্স থেকে ই-কমার্সের পরিবর্তনের যাত্রার মধ্যেও অনেক বাধা থাকবে। সেই বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
সিডব্লিউসিসিআই পরিচালক বেবি হাসান বলেন, আমরা চাই নারী সমাজ যেন এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যান এটাই কাম্য। 
সিডব্লিউসিসিআই পরিচালক ও আইসিটি ও ইয়থ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, এফ কমার্স থেকে ই-কমার্সে যাওয়া খুবই গঠনমূলক একটি কাজ। আপনাদের প্রতিষ্ঠানকে ই-কমার্সে রূপান্তর করতে গঠনমূলকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানশেষে সিডব্লিউসিসিআই-আইএলও প্রগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের আইসিটি এডভাইজার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মো. হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন। 
প্রশিক্ষণে মোট ৩০ জন উদোক্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat