×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৬৮২২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩২ লক্ষ সাত হাজার বই।
সকাল দশটায় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান।
অতিথিরা পরে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ কার্যক্রমে যোগদান করেন।
প্রাথমিকের শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে শহরের বড়হরিশপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উপস্থিত হন অতিথিরা।
জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাদুজ্জামান জানান, জেলার ৪৭০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলে দুই লক্ষ ১৭ হাজার ৯১ জন শিক্ষার্থীর হাতে ২৩ লক্ষ ৮৮ হাজার বই পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হলো আজ থেকে। এরমধ্যে ব্রেইল পদ্ধতি, ইংরেজী ভার্সন, এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনালসহ ষষ্ট থেকে দশম শ্রেণীর বই রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে আট লক্ষ ১৯ হাজার বই। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনে সাত লক্ষ ৮৯ হাজার ৭৫০টি, ইংরেজী ভার্সনে দুই হাজার ২৪৭টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষাক্রমে ১৪৪টি এবং প্রাক প্রাথমিকের জন্যে ২৭ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat