×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ২৩৪৩৫০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া থেকে পাচারকালে ২ হাজার ৬০০ কেজি (৬৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাণ বাজার ও নতুন বাজার ব্রিজের ওপরে অভিযান চালিয়ে  ১০টি সিএনজি চালিত অটোরিকশা থেকে এসব জাটকা জব্দ করা হয়। 
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পাল বাজারের ওভারব্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজের ওপরে পরিবহনরত ১০ টি সিএনজি থেকে ২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা পরে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। ব্যবসায়ীরা সদরের মেঘনা উপকূলীয় এলাকা বহরিয়া থেকে বিক্রির উদ্দেশ্যে জাটকাগুলো মতলব উত্তরে নিয়ে যাচ্ছিল বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat