×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৪৫৪৩৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। মৈত্রী শিল্পে প্রতিবন্ধীরা মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। কোথায় কি আছে, কি লাগবে তা পর্যবেক্ষণ করছি। এখানে দেখলাম প্রতিবন্ধীরা ভালো প্রশিক্ষণ নিচ্ছে। তারা ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। এই সব পণ্য সকল সরকারী দপ্তরে সরবরাহ করা যেতে পারে। এতে এই শিল্প একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিবন্ধীদের ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার জন্য সরকার কাজ করছে।  
মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
মন্ত্রীর সাথে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মেহেদী হাসান, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক মো. সেলিম খান (যুগ্ম সচিব), গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 
পরে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat