×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৪৩৫৪০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়ে অন্তত ৬০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ
(এইচআরডব্লিও)।
তবে সরকারের পক্ষে বলা হয়েছে, নির্দিষ্ট জিহাদীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার এইচআরডব্লিও’র রিপোর্টে বলা হয়েছে, আগস্ট থেকে শুরু করে সেনাবাহিনীর তিনটি ড্রোন হামলায় নিহতের এ ঘটনা ঘটে। দু’টি চালানো হয় জনাকীর্ণ একটি বাজারে এবং অপরটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।
দেশটিতে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসেন। তিনি আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দমনে নজর দেন।
নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি রিপোর্টে বলেছে, বুরকিনা ফাসোর সামরিক বাহিনী ভিড়ের মধ্যে হামলার জন্যে সবচেয়ে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। এতে উল্লেখসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে যা যুদ্ধ আইনের লংঘন।
রিপোর্টে আরো বলা হয়েছে, এসব ড্রোন হামলার মধ্যদিয়ে যুদ্ধ শর্ত লংঘন করা হয়েছে, কারণ এখানে বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে কোন পার্থক্য করা হয়নি।
এইচআরডব্লিও বুরকিনা সরকারের প্রতি অবিলম্বে এসব যুদ্ধাপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহযোগিতা দেয়ারও আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat